সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা

জয়পুরহাট জেলার পাঁচবিবি সীমান্তে আবারো কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির বাধা দেওয়ায় বেড়া নির্মাণ করতে পারেনি বিএসএফ। শনিবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে পাঁচবিবি সীমান্তে এ ঘটনা ঘটেছে।
বিজিবি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক আইন অনুসারে সীমানার ১৫০ গজের মধ্যে কোনো রকমের ঘেরা দেওয়া যাবে না। তবে পাঁচবিবি সীমান্তের সোনাতলা এলাকার মেইন পিলার ২৮০ নং সাব পিলার ৩ ও ৪ নং পর্যন্ত অংশে প্রায় ১৫ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেন বিএসএফের সদস্যরা। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিজিবির সদস্যরা গিয়ে বাধা দেন। এরপর বেড়া দেয়ার কাজ বন্ধ রাখেন বিএসএফের সদস্যরা।
এ বিষয়ে বিজিবি-২০ জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাহিদ নেওয়াজ জানিয়েছেন, বিষয়টি নিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয়েছে। বিএসএফ কাজ বন্ধ করেছে। পরবর্তীতে এ ধরনের কাজ আর করবে না বলে আশ্বস্ত করেছেন তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে আনল স্থানীয়রা

কোনও বিষয়েই ভারতকে ছাড় দেওয়া হবে না: বিজিবি মহাপরিচালক

বিএসএফকে মোকাবিলা করার জন্য বিজিবিই যথেষ্ট: লে. কর্নেল গোলাম কিবরিয়া

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

দহগ্রাম সীমান্তে খুঁটি বসানোর চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ

পতাকা বৈঠকের পর কসবা সীমান্তে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

পোরশায় নিতপুর সীমান্তে বিএসএফ কতৃক বাংলাদেশী যুবক আটক

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, লাঠি হাতে পাহারায় জনগণ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

