লাশের ওপর দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব পারে না: আসিফ নজরুল

লালমনিরহাটের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, সীমান্তে মানুষের লাশ পড়ে থাকার বাস্তবতার মধ্যে দুই দেশের সম্পর্ককে প্রকৃত বন্ধুত্ব বলা যায় না।
শুক্রবার (১৫ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, গত ১৩ মে লালমনিরহাটের আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে খাদেমুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হন। একই সঙ্গে তিনি দাবি করেন, নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও সীমান্তে এ ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে।
সীমান্তে হত্যাকাণ্ডের ধরন নিয়ে প্রশ্ন তুলে আসিফ নজরুল বলেন, কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা সম্ভব। প্রয়োজনে সতর্কতামূলক ফাঁকা গুলিও ছোড়া যেতে পারে। কিন্তু বাস্তবে এমন কোনো নজির খুব একটা দেখা যায় না। তার ভাষ্য অনুযায়ী, অধিকাংশ ক্ষেত্রেই সরাসরি গুলিতে বাংলাদেশিরা নিহত হচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
ফেসবুক পোস্টে তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্ব পালনকালে সীমান্ত হত্যার ঘটনায় সরকার কঠোর অবস্থান নিত। এসব ঘটনার প্রতিবাদ জানানো হতো এবং সংশ্লিষ্ট পক্ষের কাছে ব্যাখ্যাও চাওয়া হতো বলে উল্লেখ করেন তিনি।
বর্তমান সরকারের প্রতিও আহ্বান জানিয়ে আসিফ নজরুল বলেন, সীমান্তে এই ধরনের প্রাণহানি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। তার মতে, মানুষের মৃত্যু দিয়ে দুই দেশের সম্পর্ক টেকসই বা আন্তরিক হতে পারে না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

