সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে প্রাণ গেল দুই পরিচ্ছন্নতাকর্মীর

সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে বিমল বড়ুয়া ও লাঠিয়াল বাঁশফোড় নামের দুই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের আগড়া পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম।
নিহতরা হলেন, বগুড়া সদর উপজেলার চকসূত্রাপুর এলাকার বাচুয়া বাঁশফোড়ের ছেলে বিমল বড়ুয়া (৪০) ও ভাগিলাল বাঁশফোড়ের ছেলে লাঠিয়াল বাঁশফোড় (৪৫)।
শাজাহানপুর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় শাজাহানপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

