সৎ, নীতিবান ও দক্ষ অফিসাররাই পদোন্নতির যোগ্য: প্রধান উপদেষ্টা

সৎ, নীতিবান, দায়িত্বশীল ও পেশাদার অফিসারাই উঁচু পদে পদোন্নতির উপযুক্ত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২০ জুলাই) সেনাসদরে ‘নির্বাচনী পর্ষদ–২০২৫’-এর প্রথম পর্বের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, পদোন্নতি সংক্রান্ত এই পর্ষদে কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পর্যায়ের অফিসারদের মধ্যে যাঁরা যোগ্য, তাঁদেরই পরবর্তী ধাপে বিবেচনা করা হবে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
প্রধান উপদেষ্টা বলেন, “যেসব অফিসার রাজনৈতিক পক্ষপাতিত্বের বাইরে থেকে তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন, যোগ্য নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন, তারাই পদোন্নতির প্রকৃত দাবিদার। সততা, শৃঙ্খলা, নেতৃত্ব ও বিশ্বস্ততার মতো গুণাবলী বিবেচনায় নিয়েই নির্বাচন করতে হবে।”
তিনি আরও বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ছাড়াও দুর্যোগ মোকাবিলা, অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বেসামরিক প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। এই দায়িত্ব পালনে সেনাবাহিনীর সদস্যরা নিষ্ঠা ও আত্মত্যাগের পরিচয় দিয়ে চলেছেন।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের সব শহীদ, আহত ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা। তিনি পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় আহত ও শহীদ সেনা সদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতার প্রতিও শ্রদ্ধা জানান।
পদোন্নতি নিয়ে বক্তব্যে তিনি আরও বলেন, পেশাগত দক্ষতা, আনুগত্য, নেতৃত্বগুণ এবং দায়িত্ব পালনের উপযুক্ততাই একজন অফিসারকে পদোন্নতির জন্য উপযুক্ত করে তোলে। এইসব দিক গুরুত্ব দিয়ে সঠিকভাবে অফিসার বাছাই করার আহ্বান জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ

চীনের ব্যবসায়িক অগ্রগতিতে পাশে থাকবে বাংলাদেশ: মির্জা ফখরুল

জিয়া হত্যার ৪৫ বছর পর গ্রেপ্তার মেজর মোজাফফর, আত্মগোপনের জীবন নিয়ে নতুন প্রশ্ন

