হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অপু বিশ্বাস

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রবিবার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। শুনানি তার জামিন মঞ্জুর করেন আদালত।
এর আগে, ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন তিনি। জামিনের শর্ত অনুযায়ী, মেয়াদ শেষের আগেই তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।
মামলার ধারাবাহিকতায়, গত বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হন অপু বিশ্বাস। সে সময় কালো বোরকা ও মুখে মাস্ক পরিহিত ছিলেন তিনি।
তার পক্ষে আইনজীবী আবুল বাশার কামরুল আদালতে জামিননামা দাখিল করেন। তিনি জানান, জামিনের সময়সীমা শেষের পথে হওয়ায় হাইকোর্টের আদেশ মোতাবেক অপু বিশ্বাস যথাযথ প্রক্রিয়া মেনে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন।
এই মামলায় এর আগে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেফতার করে পুলিশ। ১৮ মে গ্রেফতারের পর ২০ মে আদালত তাকে জামিন দেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে ভাটারা থানায় মামলা হয়। এতে চিত্রনায়িকা অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, আসনা হাবিব ভাবনা, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়।
এছাড়া মামলায় উল্লেখ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সরকারের ২৮৩ কর্মকর্তাকে একই মামলায় আসামি করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে আসামিরা

আদালতে সাক্ষ্য দিতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা

ক্রসফায়ারে মেরে ফেলেন আমাকে, এত টাকা কোথায় পাবো?: আদালতে সুব্রত বাইনের মেয়ে

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

ছাত্রদলের মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি তুহিনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

