১৮ জুলাই বিনা মূল্যে ১ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন গ্রাহকরা

জুলাই আন্দোলনের স্মরণে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে ১৮ জুলাই মোবাইল গ্রাহকদের বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বুধবার (৯ জুলাই) অপারেটরদের কাছে পাঠানো এক নির্দেশনায় এই সিদ্ধান্ত জানায় বিটিআরসি। বলা হয়েছে, বিনামূল্যের এই ডেটা ৫ দিনের জন্য কার্যকর থাকবে। এর অনুমোদন দেওয়া হয় ৮ জুলাই, বিটিআরসি কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে।
ডিজিটাল স্বাধীনতার বার্তা ছড়িয়ে দিতে এবং জনসাধারণের প্রত্যাশা পূরণে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনায় মোবাইল অপারেটরদের বলা হয়েছে, এসএমএস পাঠিয়ে গ্রাহকদের এ বিষয়ে আগেভাগেই জানাতে হবে। একই সঙ্গে দিবসটির তাৎপর্য তুলে ধরতে বিটিআরসি অপারেটরদের সহযোগিতা ও পরিকল্পনা বাস্তবায়নে আহ্বান জানিয়েছে।
বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা তৈমুর রহমান বলেন,”জুলাইয়ের চেতনা এবং সবার জন্য ইন্টারনেট অ্যাক্সেস নিশ্চিত করতে আমরা দায়বদ্ধ। এই উদ্যোগে আমরা আন্তরিকভাবে অংশ নিতে চাই।”
এক অপারেটর কর্মকর্তা বলেন, ইন্টারনেট ডেটা ‘বিনামূল্যে’ দিলেও টেলিকম কোম্পানিগুলোর কর, ট্রান্সমিশন ও অন্যান্য খরচ বহন করতে হবে। তার ভাষায়,
“সরকার স্পষ্ট না করলে কর সংক্রান্ত বিষয়টি জটিল হতে পারে। আমাদের ওপর চাপ বাড়বে। তাই বিটিআরসি ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষকে পরিষ্কার করতে হবে—এই উদ্যোগে কারা কারা সহায়তা করবে।”
প্রসঙ্গত, গত বছরের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই ঘটনার প্রেক্ষাপটে এবারকের ১৮ জুলাইটি নানা দিক থেকেই বিশেষ গুরুত্ব বহন করছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আইসিটি এমপ্লোয়ি সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটি গঠন

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাজারে আসছে ‘ট্রাম্প মোবাইল’

শেরপুরে রুহুল আইটির প্রশিক্ষণার্থীদের সনদ ও ভাতা প্রদান

হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশায় অগণিত ভক্ত

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

হোয়াটসঅ্যাপ-ফেসবুক ব্যবহারে মেটার নতুন প্রিমিয়াম পরিকল্পনার বিস্তারিত

শুল্ক কমানো হয়েছে, এনইআইআর কার্যক্রম বন্ধ হবে না: ফয়েজ তৈয়্যব

সারাদেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা

শেরপুরে যাত্রা শুরু করল ইনফিনিক্স মোবাইলের ‘আওয়ান স্মার্ট জোন’

