১ হাজার টাকার নোট ‘বাতিল’ নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

অন্তর্বতী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ১ হাজার টাকার নোট বাতিলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার (২০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে কানাডা ও চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ১ হাজার টাকার নোট বাতিল নিয়ে কিছু বলা উচিত নয়। এটি বাতিলের সিদ্ধান্ত এতো সহজে নেওয়া যাবে না। এ ব্যাপারে মূল অথোরিটি বাংলাদেশ ব্যাংক। চীনের ঋণের সুদ কমানো ও পরিশোধের মেয়াদ বাড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। আগের সরকারের ঋণ প্রসঙ্গে তিনি বলেন, আগে অনেক প্রকল্প অযাচিতভাবে নেয়া হয়েছে। এতে করে সরকারের দায় বাড়ে, এই ঋণের চাপ দেশের সাধারণ মানুষের উপরেও পরে।
তিনি আরও বলেন বর্তমান সরকারের ১৮ লাখ কোটি টাকার ঋণ সত্যি চাপের। এই চাপ নিয়েই বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। তবে আগামীতে দেশের অপচয় হয় এমন কোনো প্রকল্প না নিয়ে জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

প্রসঙ্গত, এখন পর্যন্ত বাংলাদেশকে আরও ৭ বিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে চীনা সরকার। ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্পের অনুকূলে ৪ বিলিয়ন ডলার ছাড় করেছে দেশটি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভ্যাট বাড়ানোর কারণ জানালো অর্থ উপদেষ্টা

সাকিবকে ২ বছর আগেই জরিমানা করা উচিৎ ছিল: অর্থ উপদেষ্টা

১৮১ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

আসন্ন নির্বাচনে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হচ্ছে: অর্থ উপদেষ্টা

পিটার হাসের প্রতিষ্ঠান দেখে নয়, দামের তুলনায় এলএনজি কেনা হচ্ছে: অর্থ উপদেষ্টা

নতুন করে রেল কর্মচারীদের আর কোনও দাবি মানা সম্ভব না: অর্থ উপদেষ্টা

বাজারে একসঙ্গে সবকিছুর দাম কমে না: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে: অর্থ উপদেষ্টা

