বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে: অর্থ উপদেষ্টা

দেশের চলমান বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানান অর্থ উপদেষ্টা মো: সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির এক বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা জানিয়েছেন।
অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ জানান, অন্তার্বর্তী সরকার চেষ্টা করছে বিদ্যুতের ঘাটতি মেটাতে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে জ্বালানি, কয়লা আমদানি করা হচ্ছে।
তিনি আরো জানিয়েছেন, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ সভার জন্য প্রায় ৫ কোটি টাকা খরচ হবে । ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এ বিষয়ে অনুমোদন দেয়া হয়েছে ।
অর্থ উপদেষ্টা বলেন, আগামী ১৪ সেপ্টেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে সকল শহীদদের পরিবারসহ সংশ্লিষ্ট সবাই এবং বিদেশি অতিথিরাও আসবেন। তথ্য উপদেষ্টা এ বিষয়টি ঠিক করবেন বলে জানিয়েছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

