আসন্ন নির্বাচনে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হচ্ছে: অর্থ উপদেষ্টা

আসন্ন নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেন জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, আনসারদের সরঞ্জাম বেশিরভাগই পুরনো হয়ে গেছে, সেসব প্রতিস্থাপনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে শেষে গণমাধ্যমে এসব তথ্য জানান তিনি।
বৈঠকে তিনি আরও জানান, আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্র নিরাপত্তার জন্য ৪০ হাজার বডি অন ক্যামেরা নেবে না সরকার; ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেই সীমিত কিস্তিতে ক্যামেরা দেয়া হবে। কেনা প্রক্রিয়া স্বচ্ছভাবে পরিচালিত হবে এবং ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়গুলো চূড়ান্ত করবে।
এছাড়া অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় কয়েকটি অন্য সিদ্ধান্তও নেওয়া হয়েছে, চাহিদা অনুযায়ী এক কোটি ই-পাসপোর্টের বই কেনার বরাদ্দ অনুমোদন করা হয়েছে এবং টিকার সংকট বিবেচনা করে ইপিআই টিকা কেনার সিদ্ধান্তও নেওয়া হয়।
অর্থ উপদেষ্টা বলেন, দাম নিয়ন্ত্রণে রাখতে রোজার আগে চাল ও গম আমদানি করা হবে। এসব নীতিমালা প্রয়োজনে দ্রুত বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

