১৮১ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার

প্রায় ১৮১ কোটি টাকা ব্যয়ে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ বিষয়ে আনা প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বৈঠক সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয় স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার প্রস্তাব উপস্থাপন করে। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দেয়।
সর্বনিম্ন দর প্রস্তাব করায় ঢাকার সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেডকে সরবরাহকারী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির কাছ থেকে প্রতি লিটার ১৮০ টাকা ৮৫ পয়সা দরে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনা হবে, যার মোট ব্যয় দাঁড়াবে ১৮০ কোটি ৮৫ লাখ টাকা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা করল সরকার

দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

স্মার্টফোনের দাম ২৫০০ টাকায় আনতে চায় সরকার: আইসিটি উপদেষ্টা

বাস ভাড়া বাড়ালো সরকার

আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করল সরকার

তেল দিতে দেরি, নাটোরে ফিলিং স্টেশনে ভাঙচুর; বিক্রি বন্ধ

তেল শেষ, মাঝপথে থেমে গেল দূরপাল্লার বাস, ভোগান্তিতে যাত্রীরা

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল

