আগামীতে বয়স্কভাতা শতভাগে উন্নীত হবে : খাদ্যমন্ত্রী
আগামীতে বয়স্কভাতা শতভাগে উন্নীত হবে, সরকার প্রতি বছরই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বৃদ্ধি করছে। এর ধারাবাহিকতায় আগামীতে বয়স্কভাতা শতভাগে উন্নীত হবে।
সোমবার সাপাহারে সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে সাপাহার সদর ইউনিয়ন আ’লীগ আয়োজিত বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেন, সরকার দরিদ্র মানুষের কথা চিন্তা করে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দিচ্ছে। টিসিবির মাধ্যমে ১ কোটি পরিবারকে দেওয়া হচ্ছে চাল, ডাল, পেয়াজ, তেল ও চিনি।
সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায়ভূক্ত দেশের অধিকাংশ মানুষ। কেউ সরাসরি উপকৃত হয় কেউ বা পরোক্ষভাবে। এছাড়াও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় নানারকম ভাতা দিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এতে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে।
সাপাহার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাহজাহান হোসেন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি
নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার
আত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা, ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটন
রাণীনগরে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার
নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আর্থিক সহায়তা
নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও সচেতনতামূলক র্যালি
নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন