চাঁদপুরের রামগঞ্জে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে আহত ২৫
চাঁদপুরের রামগঞ্জে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে মধ্যে উল্টে পড়ে গেছে। এ দুর্ঘটনায় গাড়ীর যাত্রী ও উদ্ধারকারী স্থানীয় লোকজনসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে উপজেলার হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ফকির বাজার এলাকায় বুড়ির বাড়ীর দিঘিতে এই দুর্ঘটনা ঘটেছে। পরে আহতদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়।
চাঁদপুরের রামগঞ্জে যাত্রীবাহী বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইকবাল আহসান জানান, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনা কবলিত বাস থেকে প্রায় ৩৭ জন যাত্রীকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে
আর্জেন্টিনার ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে মারধর
স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ
নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী
ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
৯ মাসেই কোরআনের হাফেজ ১১ বছরের ইয়াছিন
কবরস্থানে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে পালালেন স্ত্রী
জমি বিরোধের জেরে দুই সহোদরের ওপর নৃশংস হামলা
আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে বলেন: এসআইকে ছাত্রদল নেতা
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন