ঝালকাঠির নলছিটিতে ১ বছরের সাজা এড়াতে ২৭ বছর পলাতক
ঝালকাঠির নলছিটিতে ২৭ বছর পর মো: আলমগীর হোসেন (৫৯) নামের যৌতুক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বরিশাল নগরীর রুপাতলী এলাকায় থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো: আলমগীর হোসেন নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার মৃত মো: হাজী মানিক শাহ শরীফের ছেলে।
বুধবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল র্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির অধিনায়ক (উপ-পরিচালক) মেজর মো: জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামালা সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে ঝালকাঠি আদালতে আসামি আলমগীরের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের একটি মামলা দায়ের করা হয়। পরে ১৯৯৯ সালে আদালত আলমগীরকে দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদণ্ড দেন। পরে তিনি প্রবাসে গিয়ে ২৭ বছর পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে আটকের ওয়ারেন্ট জারি করেন।
ঝালকাঠির নলছিটিতে ১ বছরের সাজা এড়াতে ২৭ বছর পলাতক এ বিষয়ে মেজর মো: জাহাঙ্গীর আলম জানান, ৯ মাস আগে দেশে ফিরে আত্মগোপনে চলে যান সাজাপ্রাপ্ত আসামি আলমগীর। পরে র্যাব-৮ অভিযান চালিয়ে তাকে আটক করে নলছিটি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
৭ মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পলাতক, অবশেষে গ্রেফতার
ঝালকাঠিতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝালকাঠিতে ট্রাক চাপা দিলো প্রাইভেটকার ও অটোরিকশাকে, নিহত ১১
মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
ঝালকাঠিতে বজ্রপাতে নারী ও শিশুসহ নিহত ৩
ঝালকাঠির নলছিটিতে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক
ঝালকাঠির নেছারাবাদে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝালকাঠির নলছিটিতে বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেফতার
ঝালকাঠির নলছিটিতে ১ বছরের সাজা এড়াতে ২৭ বছর পলাতক
ঝালকাঠিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন