ঝালকাঠির নলছিটিতে বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেফতার

ঝালকাঠির নলছিটিতে বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে মো: রমজান হাওলাদারকে (১৭) আটক করেছে থানা পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভারানি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন তিনি।
স্থানীয় ও পুলিশ জানা গেছে, শনিবার (২৪ ফেব্রুয়ারি) দক্ষিণ রানাপাশা এলাকার নিজক বাড়িতে খাবার খেয়ে ছেলে মো: রমজান হাওলাদারের সঙ্গে ঘুমিয়ে ছিলেন বাবা মো: খলিলুর রহমান। গত শনিবার মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে পালিয়ে যায় ছেলে রমজান। পরেরদিন রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ছেলে রমজান পলাতক ছিল।
ঝালকাঠির নলছিটিতে বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেফতার, এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ আলী জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট করা হয়েছে। এ ঘটনায় ছেলে রমজান পলাতক ছিল। অভিযুক্ত রমজানের বাবা দীর্ঘদিন ধরে মায়ের ওপর শারীরিক নির্যাতন করে আসছিল।

তিনি আরও জানান, এ ঘটনার দিন রাতেও তার মাকে মারধর করেন বাবা খলিলুর রহমান। এতে ক্ষোভে রমজনা তার বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথায় আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত রমজানের পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ করেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

