ঝালকাঠির নেছারাবাদে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝালকাঠির নেছারাবাদে মো: মুয়াজ মুনাওয়ার (১৪) নামের ৯বম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে মাদরাসার তাহীলি ক্যাম্পাস শাখার ভবনের ৪ তলায় একটা রুমে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানাীয় সূত্রে জানা গেছে, ধারণা করা হচ্ছে সিলিং ফ্যানের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে মুনাওয়ার। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। নিহত মো: মুয়াজ মুনাওয়ার নড়াইলের রঘুনাথপুর এলাকার মো: আমিনুর রহমানের ছেলে এবং বাংলাদেশ মুসলিহীন শিল্পী গোষ্ঠীর সদস্য।
ঝালকাঠির নেছারাবাদে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনাীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
৭ মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পলাতক, অবশেষে গ্রেফতার
ঝালকাঠিতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝালকাঠিতে ট্রাক চাপা দিলো প্রাইভেটকার ও অটোরিকশাকে, নিহত ১১
মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
ঝালকাঠিতে বজ্রপাতে নারী ও শিশুসহ নিহত ৩
ঝালকাঠির নলছিটিতে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক
ঝালকাঠির নেছারাবাদে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝালকাঠির নলছিটিতে বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেফতার
ঝালকাঠির নলছিটিতে ১ বছরের সাজা এড়াতে ২৭ বছর পলাতক
ঝালকাঠিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন