নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের অফিস চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে শেষ করা হয়।

এর পরে নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অসমতার বিরুদ্ধে লড়াই করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওগাঁর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়। বক্তব্যে দুর্যোগ মোকাবিলা ও দুর্যোগের ঝুঁকি হ্রাসে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রচারণার পরামর্শ দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষ, নওগাঁর ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন প্রমুখ।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি
নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার
আত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা, ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটন
রাণীনগরে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার
নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আর্থিক সহায়তা
নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও সচেতনতামূলক র্যালি
নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন