নওগাঁয় কলাবাগান থেকে ২৭ কেজি গাঁজাসহ এক নারী গ্রেফতার
নওগাঁয় একটি কলাবাগানের মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৫। এ সময় মোছা: কুলসুম নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।। গ্রেপ্তারকৃত কুলসুম বদলগাছী উপজেলার লক্ষীপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার লক্ষীপোল বুজরুক এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। শুক্রবার (৩০ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র্যাব-৫।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮টায় নওগাঁর বদলগাছী উপজেলার লক্ষীপোল বুজরুক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কলাবাগানে অভিনব কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আব্দুল জলিল পালিয়ে গেলেও তার স্ত্রী কুলসুমকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত কুলসুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁয় বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার
নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি
নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার
আত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা, ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটন
রাণীনগরে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার
নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আর্থিক সহায়তা
নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও সচেতনতামূলক র্যালি
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন