রাজধানীর কোতোয়ালিতে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি আটক
রাজধানীর কোতোয়ালিতে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি মো: হাবিব হোসেনকে (২৩) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে কোতোয়ালি থানার নয়াবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
র্যাব-১০ এর উপ-পরিচালক (অপারেশন অফিসার) মো: আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে রাজধানীর কোতোয়ালি থানাধীন নয়াবাজার এলাকায় র্যাব-১০ এর ১টি দল অভিযান পরিচালনা করে।
এ অভিযানে যাত্রাবাড়ী থানার শিশু ও নারী নির্যাতন দমন আইনের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি হাবিবকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হাবিব ধর্ষণের সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। হাবিব মামলার পর থেকে কোতোয়ালিসহ দেশের বিভিন্ন অঞ্চলে আত্মগোপন করে ছিল। আটককৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট
শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট
শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ
পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১
শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক
শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক
শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী
নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার
শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট
শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন