বগুড়ার ধুনটে

স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ের দাবিতে তরুনীর অনশন

বিশেষ সংবাদ

স্বামীকে তালাক দিয়ে বিয়ের দাবিতে মো: সৌরভ হাসান ইমনের (২২) বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুনী। তিনি একজন কলেজ শিক্ষার্থী। বিয়ের কথা বলে তরুনীকে ডেকে এনে ইমন বাড়ি ছেড়ে পলিয়ে গেছেন।

মঙ্গলবার (২১ মে) বগুড়ার ধুনট উপজেলার শাকদহ গ্রামে বিকাল ৫টা থেকে ওই তরুণী প্রেমিক ইমনের বাড়িতে অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শাকদহ গ্রামের ইউপি সদস্য মো: আব্দুর রশিদ বাদুলীর ছেলে মো: সৌরভ হাসান ইমন ধুনট সরকারি ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। তার প্রেমিকা শেরপুর উপজেলার একটি বেসরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। প্রায় সাড়ে ৩ বছর আগে তাদের ২ জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বিষয়টি টের পেয়ে ওই তরুণীর বাবা তাকে অন্য জায়গায় বিয়ে দেন। কিন্তু সেখানে ইমন তাকে বেশি দিন স্বামীর ঘর করতে দেননি বলে অভিযোগ তরুনীর। ইমনের কথায় হাতের মেহেদী না শুকাতেই ১ মাস পর ওই তরুণী স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়িতে চলে আসেন। এরপর ইমনকে বিয়ের কথা বললে তিনি বাড়ি থেকে পালিয়ে যান।

অনশন করা ওই তরুণী জানায়, প্রায় সাড়ে ৩ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। ইমন তাকে ফাঁদে ফেলে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন। এরপর থেকেই ইমনকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন ওই তরুণী।

শেষ পর্যন্ত বিয়ের কথা বলে ওই তরুনীকে বাড়িতে এনে নিরুদ্দেশ হয়ে যায় ইমন। ইমনের পরিবারও এ সম্পর্ক মানতে রাজি নয়। এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই ইমনের বাড়িতে অবস্থান নেন তিনি। বিয়ে না করলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন ওই তরুণী।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সৈকত হাসান জানান, ওই কলেজছাত্রী এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম: স্পিকার

টিপাইমুখ বাঁধ প্রকল্প নিয়ে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভারতের মণিপুরে বরাক নদীর ওপর প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ প্রকল্পটি...

কৃষি ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতি ঝুঁকিতে পড়তে পারে: ইসলামী আন্দোলন

কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, এসব কর্মসূচি বাস্তবায়নে...

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত: সংসদে প্রধানমন্ত্রী

সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোর শূন্য পদের বিপরীতে...

আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম: স্পিকার

টিপাইমুখ বাঁধ প্রকল্প নিয়ে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভারতের মণিপুরে বরাক...

কৃষি ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতি ঝুঁকিতে পড়তে পারে: ইসলামী আন্দোলন

কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী...

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত: সংসদে প্রধানমন্ত্রী

সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও...

বরিশালে ১০ ফুটের দুই গাঁজা গাছসহ কৃষক আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রায় ১০ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ এক কৃষককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে...

তেল শেষ, মাঝপথে থেমে গেল দূরপাল্লার বাস, ভোগান্তিতে যাত্রীরা

সিলেট থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি দূরপাল্লার বাস জ্বালানি...

শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজায় মানুষের ঢল

বগুড়ার শেরপুর পৌর শহরের শিশু পার্কে সনাতন ধর্মাবলম্বীদের শত...