পাথরঘাটায় এক ইলিশ ১৭ হাজারে বিক্রি

বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) মৎস্য অবতরণ কেন্দ্রে ২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির ‘রাজা ইলিশ’ ১৭ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশের দ্বিতীয় বৃহত্তম এই মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারের মালিক আলতাব হোসেন বুধবার রাতে পাথরঘাটা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বলেশ্বর নদীর মোহনায় জাল ফেলেন। এ সময় তার জালে বিশাল আকৃতির এই ইলিশটি ধরা পড়ে।
পরবর্তীতে মাছটি বিক্রির জন্য পাথরঘাটা বিএফডিসি ঘাটে নিয়ে আসা হলে মৎস্য আড়তদার ‘নিউ আলামিন ফিশের’ মালিক মো. টিপু খান নিলামের মাধ্যমে ১৭ হাজার টাকায় মাছটি কিনে নেন। আড়তদার টিপু খান জানান, ২ কেজি ৯০০ গ্রাম ওজনের এই ইলিশের প্রতি মণের দাম দাঁড়িয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৪৮২ টাকা। মাছটি আরও বেশি দামে বিক্রির আশায় সুবিধাজনক বাজারে পাঠানো হবে।

পাথরঘাটা বিএফডিসি মৎস্য আড়তদার সমিতির সভাপতি সগীর আলম জানান, গত দুই বছরের মধ্যে এত বড় আকৃতির ইলিশ এই ঘাটে দেখা যায়নি। ১৭ হাজার টাকায় বিক্রি হওয়া এই রাজা ইলিশটিই গত দুই বছরের মধ্যে ঘাটের সবচেয়ে বড় ও সেরা মাছ।
এদিকে বিশাল আকৃতির এই ইলিশটি দেখতে বিএফডিসি ঘাটে উৎসুক মানুষের ভিড় জমে যায়। বড় আকৃতির ইলিশ ধরা পড়ায় স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মধ্যেও বেশ উৎসাহ দেখা গেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

ফরিদপুরকে বিভাগ করা করা হবে: তারেক রহমান

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই

তেল না কেনার বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি: রাশিয়া

