ফরিদপুরকে বিভাগ করা করা হবে: তারেক রহমান

বিশেষ সংবাদ

নির্বাচনে জনগণের রায় পেলে ফরিদপুরকে বিভাগে উন্নীত করার দাবি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের কৃষি ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং পাট শিল্পকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

বুধবার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফরিদপুরে আয়োজিত জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, ফরিদপুরবাসীর দীর্ঘদিনের দাবি যদি সমস্যার সমাধানে ভূমিকা রাখে, তাহলে বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, বৃহত্তর ফরিদপুর কৃষিপ্রধান এলাকা। এ অঞ্চলের পাট শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ক্ষমতায় গেলে পাট রফতানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পরিকল্পনা রয়েছে বিএনপির।

কৃষি উন্নয়নের বিষয়ে তিনি বলেন, আধুনিক কৃষি ব্যবস্থাপনা চালুর মাধ্যমে ফরিদপুর অঞ্চলের উৎপাদনশীলতা বাড়ানো হবে। এ লক্ষ্যে ফরিদপুর অঞ্চলকে কেন্দ্র করে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি, যাতে শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলা করা যায়।

তারেক রহমান বলেন, জনগণের সমর্থন ছাড়া বড় কোনো উদ্যোগ বাস্তবায়ন সম্ভব নয়। জনগণ পাশে থাকলে যে কোনো বড় কাজ সফলভাবে সম্পন্ন করা যাবে বলে মন্তব্য করেন তিনি।

কর্মসংস্থান প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষি ও শিল্প—দুই খাতকেই সমান গুরুত্ব দিয়ে গড়ে তোলা হবে। এতে স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং তারা আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবেন।

নারী উন্নয়নের বিষয়েও বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের পিছিয়ে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয়। এজন্য প্রত্যেক গৃহিণীর কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। এর মাধ্যমে পিছিয়ে পড়া পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হবে বলে আশা প্রকাশ করেন।

এ ছাড়া গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কেয়ার কর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান বিএনপি চেয়ারম্যান, যাতে ঘরে ঘরেই ছোটখাটো অসুস্থতার চিকিৎসা নিশ্চিত করা যায়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

মহাস্থানগড়ে স্থাপিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রটি চালু হলে রাজশাহী ও রংপুর বিভাগের...

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে। তবে ইরান যুদ্ধের...

ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসেছে। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এ তেল পৌঁছেছে দিনাজপুরের পাবর্তীপুর রেলহেড ডিপোতে।ডিপোর সহকারী ইনচার্জ...

মহাস্থানগড়ে স্থাপিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রটি...

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং...

ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসেছে। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এ তেল পৌঁছেছে...

বন্ধ পাম্প চালু করে তেল বিক্রির নির্দেশ এমপির

তেল সংকটে ভোগান্তিতে পড়া পর্যটক ও স্থানীয়দের স্বস্তি দিতে সাময়িকভাবে বন্ধ থাকা ফিলিং স্টেশনগুলো চালুর নির্দেশ দিয়েছেন সাচিং...

জাফলংয়ে দাদীর সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেটের জাফলং এলাকায় দাদীর সঙ্গে বেড়াতে এসে ১১ বছর...

টানা ৭ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৫ হাজার টাকার বেশি

দেশের স্বর্ণের বাজারে ধারাবাহিক দরপতন অব্যাহত রয়েছে। অল্প সময়ের...