তেল না কেনার বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি: রাশিয়া

ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে—এমন দাবি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে করা হলেও এ বিষয়ে নয়াদিল্লি এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা দেয়নি বলে জানিয়েছে রাশিয়া। মস্কোর ভাষ্য, ভারত সরকারের কাছ থেকে এ সংক্রান্ত কোনো স্পষ্ট অবস্থান তারা এখনো পায়নি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ এ তথ্য জানান।
পেসকোভ বলেন, রাশিয়া এ বিষয়ে ভারতের কাছ থেকে কোনো বিবৃতি শোনেনি। তিনি বলেন, “আমরা নয়াদিল্লির কাছ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারিনি। ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ককে আমরা সম্মান জানাই। একই সঙ্গে রাশিয়া ও ভারতের মধ্যে যে উন্নত কৌশলগত সম্পর্ক রয়েছে, সেটিকেও আমরা কম গুরুত্ব দিই না।”
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের এবং বহুমাত্রিক। এই সম্পর্ককে আরও এগিয়ে নেওয়াই মস্কোর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
এর আগে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটি বাণিজ্য চুক্তির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ঘোষণায় তিনি বলেন, চুক্তির আওতায় ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছে। এর পরিবর্তে ভারত যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল কিনবে বলে দাবি করেন তিনি।
ট্রাম্প আরও জানান, এই চুক্তির ফলে ভারতের ওপর আরোপিত মার্কিন শুল্কের হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামানো হয়েছে।
তবে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তেল আমদানি সংক্রান্ত বিষয়ে ভারতের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো তাদের জানানো হয়নি। ফলে এ বিষয়ে নয়াদিল্লির অবস্থান কী, তা এখনো স্পষ্ট নয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, এনকাউন্টারে আসামি নিহত

তেলাপোকার বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

