ব্রাহ্মণবাড়িয়া সদর

দুই পুরুষে আসক্ত প্রেমিকা, এক প্রেমিক ছুড়িকাঘাতে খুন

বিশেষ সংবাদ

দুই পুরুষে আসক্ত প্রেমিকার বাড়িতে ঘুমন্ত অবস্থায় মো: সুমন মিয়া নামে প্রেমিকার চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছেন মো: নূরুল ইসলাম নামে এক যুবক। বুধবার (২৬ জুন) ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত সুমন মিয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মো: আব্দুল হাকিমের ছেলে। এ ঘটনায় গোপালগঞ্জ জেলার গোপিনাথপুর এলাকার মো: আব্দুল মালেকের ছেলে ঘাতক নূরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় গার্মেন্ট কাপড়ের ব্যবসা করতেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের এক তরুণীর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো নূরুল ইসলামের। প্রায়ই তাদের মধ্যে মোবাইল ফোনে কথা হতো। কথা-বার্তার সূত্র ধরেই নূরুল ইসলাম মাঝেমধ্যেই মেয়েটির সাথে দেখা করতে রাতে তার বাড়িতে আসতেন।

এদিকে ওই মেয়েটি (প্রেমিকা) নূরুল ইসলামের সাথে প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় তার চাচাতো ভাই সুমন মিয়ার সাথে প্রেমে জড়িয়ে পড়েন।

সম্প্রতি নূরুল মেয়েটির বাড়িতে এসে সুমন ও মেয়েটির অবৈধ সম্পর্কের বিষয়টি জানতে পারে। সুমন প্রায়ই ওই তরুণীর সাথে রাত্রিযাপন করতেন। বেশ কয়েকদিন আগে নূরুল ওই তরুণীর সাথে দেখা করতে আসলে অপর প্রেমিক সুমন মিয়া বাধা দেন। এনিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।

এরই মধ্যে বুধবার ভোরে নূরুল ইসলাম মেয়েটির বাড়িতে এসে দেখতে পান অপর প্রেমিক সুমন তার ঘরে ঘুমাচ্ছেন। পরে নূরুল চুপিসারে ঘরে ঢুকে ছুরিকাঘাত করে সুমন মিয়াকেকে হত্যা করেন। পরে স্থানীয় লোকজন নুরুলকে আটক করে পুলিশে হস্তান্তর করেন।

নিহত সুমন মিয়ার বাবা মো: আব্দুল হাকিম জানান, ছেলেটি ছিলো আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ছেলেকে হারিয়ে আমি এখন দিশেহারা। বৃদ্ধ বয়সে এসে আমার জীবন চলবে কীভাবে আমি জানি না। আমি একেবারে অসহায় হয়ে পড়লাম। আমি আমার ছেলে হত্যার সঠিক বিচার চাই। আমি হত্যাকারীর ফাঁসি চাই।

দুই পুরুষে আসক্ত প্রেমিকার বাড়িতে এসে এক প্রেমিক খুন হয়েছে অপর প্রেমিকের হাতে। বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন বণিক জানান, ঘাতক নূরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ঘাতক নূরুল ইসলামকে প্রধান আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...