নারায়ণগঞ্জে তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রনে ৮ ইউনিট

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জে তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

বুধবার (২৬ জুন) দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এ ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় আগুনে তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে বিকট শব্দে কম্পিত হয় ওই এলকা।

- Advertisement -

অগ্নিকাণ্ডের বিষয়টি বিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: ফখরুদ্দিন আহমেদ।

মেঘনা ডিপো সূত্রে জানা গেছে, ওই জাহাজে করে তেল নিয়ে তারা বরিশাল মনপুরার দিকে যাচ্ছিলো। এ সময় জাহাজে ভেতরে কয়েকজন শ্রমিক ছিলেন। তারা ভিতরে খাবার রান্না করছিলেন।

- Advertisement -

সেখান থেকেই হয়তো এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তাদের মধ্যে একজন শ্রমিক পাড়ে উঠতে পারলেও বাকিরা এখনো নিখোঁজ আছেন। ওই আহত শ্রমিককে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও জানা গেছে, ওই জাহাজটিতে ৮৬ ড্রাম পেট্রোল এবং ৭০ ড্রাম ডিজেল ছিলো। প্রায় সবগুলো তেল বোঝাই ড্রাম অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্ফোরিত হয়। ফতুল্লা ফায়ার স্টেশনের দুটি, পাগলা স্থল কাম নদী ফায়ার স্টেশনের দুটি, নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের দুটি, হাজীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ও সদরঘাট নদী স্টেশনের একটি ইউনিটসহ মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

- Advertisement -

নারায়ণগঞ্জে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: ফখরুদ্দিন জানান, আমরা অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছি, দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। আগুন চলমান রয়েছে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কিনা তা দেখা হচ্ছে। আগুনের সূত্রপাত তদন্ত শেষে বলা যাবে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘পিওর লাইভ ফুড বেকারী এন্ড পেস্ট্রি’কে ১২ হাজার টাকা জরিমানা...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড় মাস আগে রাশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত...

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘পিওর লাইভ ফুড বেকারী...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড়...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার...

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি...

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্মারকলিপি

বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক ও ভিত্তিহীন...