চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নৌবাহিনী সদস্যের

চট্টগ্রামের হাটহাজারী থেকে মোটরসাইকেল আরোহী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাট মিস্ত্রি ঘাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে পৌঁছানো পথচারীরা তাকে রাস্তার ডিভাইডারের পাশে পড়ে থাকতে দেখেন এবং পরে হাটহাজারী সদরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত দেলোয়ার হোসেন ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগরের চিকনছড়া এলাকার মো. মিরাজ মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ নৌবাহিনীতে সাঁইলর হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের চাচাতো ভাই জাহিদুল ইসলাম জানান, ভোরে দেলোয়ার মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।
রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্তারিত পরে জানানো হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

