চট্টগ্রামে শ্রী শ্রী লোকনাথ আশ্রমের চুরি হওয়া স্বর্ণ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের শ্রী শ্রী লোকনাথ আশ্রম থেকে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে গলানো অবস্থায় স্বর্ণ উদ্ধার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, সঙ্গে ছিলেন এসআই জিয়াউল হুদা ও সঙ্গীয় ফোর্স।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর বড়হাতিয়া ইউনিয়নের শ্রী শ্রী লোকনাথ আশ্রমের বিগ্রহ থেকে প্রায় ২ ভরি স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর ১৮ অক্টোবর কক্সবাজারের রামু উপজেলার ঘোনার পাড় এলাকা থেকে পিন্টু ধরকে (২৭) গ্রেফতার করা হয়; গ্রেফতারকৃত পিন্টু ওই এলাকার কালু কুমার ধরের ছেলে।
দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে পিন্টু চুরির কথা স্বীকার করেন এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে শনিবার উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, আসামি পিন্টু দুই দিনের রিমান্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তার দেওয়া তথ্য অনুযায়ী চুরি যাওয়া স্বর্ণ চট্টগ্রাম মহানগর থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

