চট্টগ্রামে সেনা অভিযানে অস্ত্রসহ দুই মামলার আসামি গ্রেফতার

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ



চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গভীর রাতে অভিযান চালিয়ে অস্ত্রসহ একাধিক মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে

সেনাবাহিনী সূত্র জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে বোয়ালখালী উপজেলার বেংগুরা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুইজনকে আটক করা হয়, যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল জানান, অভিযানে চারটি বিদেশি শটগান, দুটি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি এবং দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আটক ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে সালাউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ছয়টি এবং সাইফুল ইসলামের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনী জানায়, গ্রেফতার ব্যক্তিরা অতীতে বিভিন্ন সময়, বিশেষ করে নির্বাচনকালীন সময়ে অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলেন। পাশাপাশি তারা অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি ও বেচাকেনার সঙ্গেও যুক্ত ছিলেন বলে প্রাথমিক তথ্যে উঠে এসেছে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নূর হোসেন (৫৫) নামের এক চালক নিহত হয়েছেন। রবিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে...

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল হামিদ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বেলা...

শেরপুরে বিশ্বা-তিরাইল সড়কে মাদকসেবীদের উৎপাত, আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা-তিরাইল পাকা সড়কের নির্জন স্থানগুলোতে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এতে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়...

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নূর হোসেন (৫৫) নামের এক চালক নিহত...

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল হামিদ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে...

শেরপুরে বিশ্বা-তিরাইল সড়কে মাদকসেবীদের উৎপাত, আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা-তিরাইল পাকা সড়কের নির্জন স্থানগুলোতে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এতে চরম...

শেরপুরে ছাত্রদল নেতা তুষার ইসলামের মৃত্যু

বগুড়ার শেরপুর পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুষার ইসলাম (২৮) আর নেই। রোববার (৭ জুন) সকাল সাড়ে...

সাফ ফাইনালে ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

অন্বেষণ ডেস্ক : ভারতের গোয়ায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ সাফ নারী...

শেরপুরে দীর্ঘ ভোগান্তি শেষে গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ

বগুড়ার শেরপুর উপজেলায় কয়েক দশকের ভোগান্তি দূর করতে প্রশাসনের...