ছাত্র আন্দোলনে গুলি চালানো যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাজধানীর পল্লবী থানায় দায়ের কারা মামলায় যুবলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর পল্লবী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতাররা হলেন, পল্লবী থানার বাউনিয়া এ ব্লক এলাকার যুবলীগের সভাপতি মো: আব্দুর রহমান ওরফে সুজন, সি ব্লকের সাংগঠনিক সম্পাদক শাহীন খান এবং সদস্য মো: সোহেল।
গত ৪ আগস্ট পল্লবী থানার মিরপুর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সড়কে ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ভিকটিম মো: ইমরান হোসেন। এ সময় আ. লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে।

আ. লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে ভিকটিম ইমরান গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন আহত ইমরানকে প্রথমে ক্লিনিকে নিয়ে যায়। সেখানে চিকিৎসা না হওয়ায় তাকে ডা. আজমল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ইমরান হোসেনের মা বাদী হয়ে গত ২৭ আগস্ট পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকালে ঘটনাস্থলের আশ-পাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ভিকটিম ইমরানের ওপর আক্রমণের সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১

শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক

শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক

শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী

