ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী রুবেল গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর পিস্তল দিয়ে গুলিবর্ষণকারী যুবলীগকর্মী দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে তাকে করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
তিনি জানিয়েছেন, গত ৩ আগস্ট রাজধানীর উত্তরার ১১ নং সেক্টরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় মামলার এজাহারভুক্ত ৪৫ নং আসামি ও পিস্তল দিয়ে গুলিবর্ষণকারী দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রুবেল যুবলীগ কর্মী। তিনি ভালো পদের আশায় পিস্তল দিয়ে নির্বিচারে ছাত্র-জনতার ওপর গুলি চালায়। রুবেলকে হস্তান্তর ও এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

র্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১

শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক

