রাজধানীর স্কুলে শিশু নির্যাতন, শারমিন একাডেমির ব্যবস্থাপক কারাগারে

রাজধানীর নয়াপল্টনে একটি স্কুলে প্লে-গ্রুপের এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার হওয়া শারমিন একাডেমির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূর ইসলাম রিমান্ড আবেদন করলেও শুনানির সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। এ অবস্থায় আদালত পবিত্র কুমার বড়ুয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড বিষয়ে শুনানির জন্য আগামী ২৭ জানুয়ারি দিন ধার্য করেন।
ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মতিঝিল জোন) হুসাইন মুহাম্মদ ফারাবী জানান, ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে পবিত্র কুমারকে গ্রেপ্তার করা হয়। তবে এ মামলার প্রধান আসামি এবং শারমিন একাডেমির প্রিন্সিপাল শারমিন জাহান এখনও পলাতক রয়েছেন।
ঘটনাটি ঘটে রাজধানীর নয়াপল্টনের মসজিদ রোডে অবস্থিত শারমিন একাডেমিতে। চার বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। নির্যাতনের সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক

শিশু ধর্ষণ মামলায় এনসিপি নেতার বাবা কারাগারে

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২, অস্ত্র ও গুলি উদ্ধার

ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

মোটরসাইকেলে দুই তরুণের মাঝে ‘অচেতন’ সেই তরুণীর সন্ধান মিলেছে

রাজধানীতে ডাবের দামে আগুন, ১৩০ টাকার এখন ২২০!

