ঘোড়ায় চড়ে বর, পালকিতে কনে, গরু-মহিষের গাড়িতে বরযাত্রী

আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিয়ের স্মৃতি ফিরিয়ে আনল মাগুরার শ্রীপুর উপজেলার একটি ব্যতিক্রমী আয়োজন। ঘোড়ার পিঠে চড়ে বর, মহিষ ও গরুর গাড়ির বহরে বরযাত্রী এবং বিয়ের পর পালকিতে চড়ে নববধূর শ্বশুরবাড়ি যাত্রার দৃশ্য মুগ্ধ করেছে স্থানীয় বাসিন্দাদের।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার বরিশাট গ্রামে বাঙালি সংস্কৃতির এই বর্ণাঢ্য আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর মো. শ্রাবণ শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. বদরুল আলম লিটুর ছেলে। কনে নাবিয়া ইকরা পার্শ্ববর্তী টুপিপাড়া গ্রামের মো. আব্দুল হালিম শেখের মেয়ে। দুই পরিবারের যৌথ উদ্যোগে এই ব্যতিক্রমী বিয়ের আয়োজন করা হয়।
বিয়েতে বরযাত্রীদের যাতায়াতের জন্য ১০টি গরুর গাড়ি ও ৫টি মহিষের গাড়ির বহর সাজানো হয়েছিল। সানাইয়ের সুর আর ঢাক-ঢোলের বাদ্যের তালে তালে বর যখন ঘোড়ায় চড়ে এবং বরযাত্রীরা গাড়ির বহর নিয়ে কনের বাড়ির দিকে রওনা হন, তখন রাস্তার দুই পাশে উৎসুক মানুষের ভিড় জমে যায়। সব আনুষ্ঠানিকতা শেষে নববধূকে ঐতিহ্যবাহী কাঠের পালকিতে চড়িয়ে বরের বাড়ি নিয়ে যাওয়া হয়।

বর মো. শ্রাবণ জানান, গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং নিজের দীর্ঘদিনের শখ পূরণ করতেই দুই পরিবারের সম্মতিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কনে নাবিয়া ইকরা বলেন, পালকিতে চড়ে শ্বশুরবাড়ি যাওয়ার স্বপ্ন এভাবে পূরণ হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। বরের বাবা মো. বদরুল আলম লিটু জানান, কৃত্রিম আধুনিকতা পরিহার করে গ্রামীণ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেই এই আয়োজন করা হয়েছিল, যা গ্রামবাসীর মাঝে আনন্দ ছড়িয়ে দিয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা পেলেন বিএনপির মনোনয়ন

বাবা ও শ্বশুরের পর সংসদে যাচ্ছেন নিপুণ রায়

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’-এর তুলি

ঝিনাইদহ-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন রেজা কিবরিয়া

শেরপুরে গভীর রাতে খড়ের গাঁদায় অগ্নিসংযোগ

জুলাই হত্যা মামলায় জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

শিক্ষকদের ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি ঘোষণা

