সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’-এর তুলি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
দীর্ঘদিন ধরে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের পক্ষে সক্রিয় ভূমিকা রেখে পরিচিতি পেয়েছেন সানজিদা ইসলাম তুলি। ‘মায়ের ডাক’ প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি নিখোঁজ ব্যক্তিদের পরিবারের ন্যায়বিচারের দাবিকে সামনে এনে জনমত গঠনের চেষ্টা করেছেন। বিভিন্ন সময় মানবাধিকার ইস্যুতে গণমাধ্যম ও নাগরিক পরিসরে বক্তব্য দিয়েছেন তিনি।
সানজিদা ইসলাম তুলি গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ছোট বোন। ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন সাজেদুল ইসলাম সুমন। ভাইয়ের নিখোঁজ হওয়ার পর থেকেই গুম–বিরোধী আন্দোলনে যুক্ত হন তুলি। পরে ‘মায়ের ডাক’ সংগঠনের মাধ্যমে একই পরিস্থিতির শিকার পরিবারগুলোর পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।
এছাড়া মানবাধিকারভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম ও আলোচনায় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের প্রতিনিধিত্ব করেছেন সানজিদা ইসলাম তুলি। ধীরে ধীরে নাগরিক আন্দোলনের একটি পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।
বিএনপির রাজনীতিতে তুলির আনুষ্ঠানিক সম্পৃক্ততা সাম্প্রতিক সময়ের হলেও দলের তৃণমূল পর্যায় ও তরুণদের মধ্যে তার পরিচিতি তৈরি হয়েছে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ওই নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম আরমান ১ লাখ ১ হাজার ১১৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে সানজিদা ইসলাম তুলি পান ৮৩ হাজার ৩২৩ ভোট।
নির্বাচনের ফল ঘোষণার পর ওই আসনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে পুনঃনির্বাচনের দাবি জানান তুলি। সংরক্ষিত নারী আসনে তার মনোনয়নকে বিএনপির রাজনীতিতে নতুন মুখের অন্তর্ভুক্তি হিসেবে দেখা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

