আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, তরুণ নিহত

গাজীপুর নগরের উত্তর ছায়াবীথি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ ফাহিম (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে নগরের উত্তর ছায়াবীথি এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত ফাহিম গাজীপুর নগরের মুন্সিপাড়া এলাকার মো: ওয়াসিমের ছেলে। সংঘর্ষে জড়ানো দুটি পক্ষই স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর ছায়াবীথি এলাকার মাদক ব্যবসা, দখল ও ময়লা বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সাহাপাড়া পক্ষের লোকজনের সাথে বরুদা এলাকার লোকজনের পাল্টা-পাল্টি ধাওয়া ও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। বরুদা এলাকার ২/৩ জন লোক দেশীয় অস্ত্র দিয়ে সাহাপাড়া পক্ষের ফাহিম নামের এক তরুণকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

পরে গুরুতর আহত ফাহিমকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ থেকে ৫ জন। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
গাজীপুর সদর থানার সহকারী কমিশনার (এসি) মো: মাকসুদুর রহমান জানান, যতটুকু জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

