রাজধানীতে ডাবের দামে আগুন, ১৩০ টাকার এখন ২২০!

ভাদ্রের তীব্র গরমে শরীর জুড়াতে রাজধানীতে ডাবের চাহিদা বাড়ার সুযোগে বেড়েছে এর দাম। কয়েক দিনের ব্যবধানে আকারভেদে প্রতিটি ডাবের দাম ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে অতিরিক্ত মূল্যে ডাব কিনতে গিয়ে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর ধানমন্ডি, লালবাগ, নিউমার্কেট ও এলিফ্যান্ট রোড এলাকার একাধিক ডাবের দোকান ও ফুটপাতের ভ্রাম্যমাণ বিক্রেতাদের সঙ্গে কথা বলে এবং সরেজমিনে বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, কয়েক দিন আগেও যে ছোট আকারের ডাব ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হয়েছে, তা এখন কিনতে হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। আর তুলনামূলক বড় আকারের ডাব বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকায়। কোনো কোনো স্থানে আকার ও মান অনুযায়ী দাম আরও বেশি চাওয়া হচ্ছে।
বিক্রেতারা জানান, মৌসুমের এ সময়ে বাজারে ডাবের সরবরাহ তুলনামূলক কম থাকে। ফলে পাইকারি বাজার থেকেই তাদের বেশি দামে ডাব কিনতে হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে তীব্র গরমে বাড়তি চাহিদা। দুই দিকের চাপেই খুচরা বাজারে ডাবের দাম বেড়েছে।
নিউমার্কেট এলাকার ফুটপাতের এক ডাব বিক্রেতা বলেন, কয়েক দিন আগেও যে ডাব ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি করেছি, এখন তা ১৭০ থেকে ১৮০ টাকার নিচে বিক্রি করা কঠিন হয়ে পড়ছে। আড়ত থেকেই বেশি দামে কিনতে হচ্ছে। বেশি দামে কিনলে বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হয়। গরমের কারণে মানুষ এখন ডাব বেশি কিনছে। সরবরাহ বেশি থাকলে দাম এতটা বাড়তো না।
বিক্রেতাদের দাবি, তারা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন না। পাইকারি বাজারে বেশি দামে কিনতে হওয়ায় খুচরা বাজারেও দাম বাড়াতে হচ্ছে। এলিফ্যান্ট রোড এলাকার এক ডাব বিক্রেতা বলেন, আমরা যে দামে ডাব কিনি, তার সঙ্গে পরিবহন খরচ, দোকান ভাড়া ও নষ্ট হওয়ার ঝুঁকি যুক্ত থাকে। ডাব বেশিদিন রেখে বিক্রি করা যায় না। কয়েকটি নষ্ট হয়ে গেলে সেই ক্ষতিও আমাদেরই বহন করতে হয়। তাই সবকিছু হিসাব করেই দাম নির্ধারণ করতে হয়।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে ডাবের সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে। তবে তীব্র গরমে চাহিদা কেমন থাকবে এবং সরবরাহ কতটা বাড়বে, তার ওপরই মূলত বাজারদর নির্ভর করবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার

গ্যাসের সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, দুর্ভোগে ঢাকার মানুষ

মহাখালীতে কিশোরীর আত্মহত্যা, সাবলেট বাসায় ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ

প্রথম দিনেই দুর্ঘটনার শিকার নারীদের বিশেষ ‘পিংক বাস’

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা রঞ্জন কর্মকারের প্রয়াণ

গ্যাস-বিদ্যুৎ সংকট ও ‘ভৌতিক’ বিলের প্রতিবাদে তিতাস ভবনের সামনে বিক্ষোভ

মেট্রোরেলের নিচে ছাতায় লুকানো ছিল শক্তিশালী পাইপ বোমা, বোতাম চাপলেই ঘটত বিস্ফোরণ

কিছু মোবাইল সাংবাদিক অপসাংবাদিকতা করছে: আতিকুর রহমান রুমন

