হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা রঞ্জন কর্মকারের প্রয়াণ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার পরলোকগমন করেছেন। বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
রঞ্জন কর্মকারের মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর পরিবার জানিয়েছে, বর্তমানে মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তাঁর ছেলে সুভঞ্জন কর্মকার বর্তমানে কানাডায় অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর শেষকৃত্যের সময় ও স্থান নির্ধারণ করা হবে।
রঞ্জন কর্মকার ছিলেন দেশের একজন বিশিষ্ট নাগরিক ও সমাজকর্মী। তিনি বেসরকারি সংস্থা ‘স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট’-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ছাত্রজীবনে তিনি অত্যন্ত সক্রিয় ছিলেন। ১৯৮১-৮২ সালে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতি থাকা অবস্থায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন।

পরবর্তীতে তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দুই মেয়াদে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শোকবার্তায় তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

গ্যাস-বিদ্যুৎ সংকট ও ‘ভৌতিক’ বিলের প্রতিবাদে তিতাস ভবনের সামনে বিক্ষোভ

মেট্রোরেলের নিচে ছাতায় লুকানো ছিল শক্তিশালী পাইপ বোমা, বোতাম চাপলেই ঘটত বিস্ফোরণ

কিছু মোবাইল সাংবাদিক অপসাংবাদিকতা করছে: আতিকুর রহমান রুমন

ডেমরা পুলিশ লাইন্স থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

ঈদ উদ্যাপনে বাড়ির পথে নগরবাসী, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

