বিয়ের সাত মাস পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর গ্রামে বিয়ের সাত মাস পর সাথী আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে ওই গ্রামের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, একই গ্রামের বাসিন্দা ওহিদুল খাঁর মেয়ে সাথী আক্তারের সঙ্গে সাত মাস আগে গোলাম বেপারীর ছেলে কাইয়ুম বেপারীর বিয়ে হয়। বিয়ের তিন দিনের মাথায় জীবিকার তাগিদে কাইয়ুম বিদেশে চলে যান। এরপর সাথী শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন।
এদিকে, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে সাথী আক্তারের সঙ্গে তার শ্বশুর গোলাম বেপারীর কথোপকথনের একটি অংশ দেখা যায় বলে স্থানীয়দের দাবি।
স্বজনদের অভিযোগ, শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সাথীকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন বলেও তারা দাবি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। পরে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুবেল হাওলাদার বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

