রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

রাজধানীর মিরপুর, পল্লবী ও হাতিরঝিলে পৃথকভাবে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। তবে কোনো স্থানে হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রথম বিস্ফোরণটি ঘটে মিরপুরের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এলাকায়।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে কারা এটি ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি।

এর কিছুক্ষণ পরই হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর সেখানে রাখা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বলেন, বিস্ফোরণে কেউ আহত হয়নি এবং পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
এদিকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে পরপর দুইটি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পল্লবী থানা পুলিশ জানায়, ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের স্ত্রী গ্রেপ্তার

ধর্মের পরিচয় নয়, সবার আগে আমরা বাংলাদেশি: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামির রিমান্ড

কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, সচিবালয় মেট্রো স্টেশনে আটক ব্যক্তি

সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

ধানমন্ডিতে রোটনের জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিদের ওপর হামলা, চারজন আটক

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ৪

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ৪

