সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসে আগুন, দগ্ধ ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক বিভাজকের (ডিভাইডার) সঙ্গে ধাক্কা লেগে একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসে থাকা ৫ জন যাত্রী গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।
বুধবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ট্রাফিক পরিদর্শক) মো আবু নাইম। তাৎক্ষণিক দগ্ধদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা টোল প্লাজার সামনে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে।
এতে সঙ্গে সঙ্গে গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়িতে থাকা যাত্রীদের চিৎকারে টোল প্লাজা কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন মাইক্রোবাসটির জানালা ভেঙে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো রেজাউল হক জানান, ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

শেরপুরে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে কৃষকের মৃত্যু, লাশ খুঁজতে গিয়ে ছেলেও আহত

দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
