ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার

ঢাকার গুলশানে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ভ্যানচালক আব্দুল জব্বার হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
সোমবার (২৪ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। শুনানি শেষে নজরুল ইসলাম মজুমদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম গত ১৮ আগস্ট নজরুল ইসলাম মজুমদারকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনের শুনানির জন্য সোমবার দিন ধার্য ছিল। এদিন তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তা আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, ভুক্তভোগী আব্দুল জব্বারকে হত্যার উদ্দেশ্যে আসামিদের গুলি চালানোর নির্দেশ দেওয়া এবং আর্থিক সহায়তার বিষয়ে নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর এলাকায় কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। এতে ভ্যানচালক আব্দুল জব্বার হাওলাদার গুলিবিদ্ধ হন। পরবর্তীতে ২০২৪ সালের ১১ ডিসেম্বর গুলশান থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনকে আসামি করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গ্যাসের সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, দুর্ভোগে ঢাকার মানুষ

মহাখালীতে কিশোরীর আত্মহত্যা, সাবলেট বাসায় ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ

প্রথম দিনেই দুর্ঘটনার শিকার নারীদের বিশেষ ‘পিংক বাস’

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা রঞ্জন কর্মকারের প্রয়াণ

গ্যাস-বিদ্যুৎ সংকট ও ‘ভৌতিক’ বিলের প্রতিবাদে তিতাস ভবনের সামনে বিক্ষোভ

মেট্রোরেলের নিচে ছাতায় লুকানো ছিল শক্তিশালী পাইপ বোমা, বোতাম চাপলেই ঘটত বিস্ফোরণ

কিছু মোবাইল সাংবাদিক অপসাংবাদিকতা করছে: আতিকুর রহমান রুমন

ডেমরা পুলিশ লাইন্স থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

