কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার (২৪ আগস্ট) সকালে কলাবাগানের ১৮৮ গ্রিন রোডের বাসা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ধীরেন্দ্র কুমার রায়ের মেয়ে তাকে বাসায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানায়, ধীরেন্দ্র কুমার রায়ের স্ত্রী দীপালি রায় একটি স্কুলের শিক্ষিকা। সকালে তিনি কর্মস্থলে চলে যান। এ সময় তাদের মেয়ে বাসায় ঘুমিয়ে ছিলেন। মেয়ের ঘুমের মধ্যেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।
আত্মহত্যার সম্ভাব্য কারণ সম্পর্কে এসআই আতিকুর রহমান জানান, পরিবারের ভাষ্য অনুযায়ী ধীরেন্দ্র কুমার রায় দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন। ২০২৫ সাল থেকে তার মানসিক চিকিৎসাও চলছিল। এছাড়া তার আরও দুই ভাইও আত্মহত্যা করে মারা গেছেন বলে জানা গেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

টানা ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন পঞ্চগড়, মহাসড়ক অবরোধ এলাকাবাসীর

তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার

গ্যাসের সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, দুর্ভোগে ঢাকার মানুষ

মহাখালীতে কিশোরীর আত্মহত্যা, সাবলেট বাসায় ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ

প্রথম দিনেই দুর্ঘটনার শিকার নারীদের বিশেষ ‘পিংক বাস’

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা রঞ্জন কর্মকারের প্রয়াণ

গ্যাস-বিদ্যুৎ সংকট ও ‘ভৌতিক’ বিলের প্রতিবাদে তিতাস ভবনের সামনে বিক্ষোভ

মেট্রোরেলের নিচে ছাতায় লুকানো ছিল শক্তিশালী পাইপ বোমা, বোতাম চাপলেই ঘটত বিস্ফোরণ

