প্রথম দিনেই দুর্ঘটনার শিকার নারীদের বিশেষ ‘পিংক বাস’

নারীদের জন্য বিশেষায়িত ‘পিংক বাস’ সার্ভিস উদ্বোধনের দিনই দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁও এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ডিপো থেকে উদ্বোধনের পর সড়কে নামলে বনানী এলাকায় বলাকা পরিবহনের একটি বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়।
এই ঘটনায় ট্রাফিক পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে বলাকা বাসটিকে জরিমানা করেছে। ঘটনার পরপরই ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বলাকা বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা ধার্য করে।
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে এই ব্যতিক্রমী ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘পিংক বাস’ চালু করেছে। এই বাসগুলোর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর চালক ও কন্ডাক্টর উভয়ই নারী। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও বগুড়াতেও এই বিশেষায়িত সেবা চালু করা হয়েছে।
বিআরটিসি সূত্র জানায়, নারীবান্ধব ও নারী চালক দ্বারা পরিচালিত পরিবহনব্যবস্থা নিশ্চিত করা সরকারের অঙ্গীকারের অংশ। এর অংশ হিসেবে মোট ১৪টি বিশেষ বাস দিয়ে এই সেবা শুরু হয়েছে। এর মধ্যে ঢাকার ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামের দুটি রুটে দুটি এবং বগুড়ার দুটি রুটে দুটি বাস চলাচল করবে। ঢাকার ১০টি বাসের মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মহাখালীতে কিশোরীর আত্মহত্যা, সাবলেট বাসায় ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা রঞ্জন কর্মকারের প্রয়াণ

গ্যাস-বিদ্যুৎ সংকট ও ‘ভৌতিক’ বিলের প্রতিবাদে তিতাস ভবনের সামনে বিক্ষোভ

মেট্রোরেলের নিচে ছাতায় লুকানো ছিল শক্তিশালী পাইপ বোমা, বোতাম চাপলেই ঘটত বিস্ফোরণ

কিছু মোবাইল সাংবাদিক অপসাংবাদিকতা করছে: আতিকুর রহমান রুমন

ডেমরা পুলিশ লাইন্স থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

