পুলিশ সদস্য সদস্যকে ছুরিকাঘাত করে মোবাইল-মানিব্যাগ ছিনতাই

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য মো. রাসেল মিয়া (৩১)। তিনি সিআইডির প্রধান কার্যালয়ে কর্মরত কনস্টেবল এবং যাত্রাবাড়ীর রইসনগর এলাকার বাসিন্দা। সোমবার (২০ অক্টোবর) ভোরে রায়েরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
ভোর সাড়ে ৫টার দিকে রাসেল মিয়া মোটরসাইকেলযোগে রায়েরবাগ এলাকা অতিক্রম করছিলেন। সে সময় ৩/৪ জন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার গতিরোধ করে। একপর্যায়ে তারা তার হাতে ছুরিকাঘাত করে এবং মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় রাসেল মিয়াকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
রাসেল মিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া নুরুল ইসলাম জানান, ঘটনাটি ঘটে যখন রাসেল একা মোটরসাইকেলে যাচ্ছিলেন। ছিনতাইকারীরা পথরোধ করে হঠাৎ আক্রমণ করে। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত পুলিশ সদস্যকে সকালেই হাসপাতালে আনা হয় এবং জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধর্মের পরিচয় নয়, সবার আগে আমরা বাংলাদেশি: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামির রিমান্ড

কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, সচিবালয় মেট্রো স্টেশনে আটক ব্যক্তি

সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

ধানমন্ডিতে রোটনের জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিদের ওপর হামলা, চারজন আটক

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ৪

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ৪

শারদীয় দুর্গাপূজায় ছুটির দিনে জমে উঠেছে নিউমার্কেটের কেনাকাটা

রাষ্ট্রপতির স্বাক্ষর ও সিল জালিয়াতি, মাদরাসার অধ্যক্ষসহ গ্রেফতার ২

