মায়ের সঙ্গে বাজার করতে বের হয়ে আর ফিরলেন না রাফিউল

রাজধানীর বংশাল থানার কসাইটুলি এলাকায় ভূমিকম্পের সময় ছাদের রেলিং (কার্নিশ ওয়াল) ভেঙে পড়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাফিউল সকালে মায়ের সঙ্গে বাজার করতে বের হয়েছিলেন। ঠিক কসাইটুলি এলাকায় পৌঁছানোর সময় ভূমিকম্প অনুভূত হয় এবং পুরোনো ভবনের ছাদের রেলিং ভেঙে রাস্তায় পড়ে। এতে রাফিউল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
রাফিউল ঢালুয়া ইউনিয়নের চিওড়া গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী ইসহাক মিয়ার ছেলে। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচ (সেশন ২০২৩–২৪) এর শিক্ষার্থী ছিলেন। সহপাঠী ও পরিবার সূত্রে জানা গেছে, তিনি পড়াশোনায় মনোযোগী এবং শান্ত স্বভাবের ছিলেন।

ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূমিকম্পের সঙ্গে সঙ্গে ভবনগুলো কাঁপতে থাকে এবং দ্রুত কিছু অংশ ভেঙে পড়ে তিনজনকে চাপা দেয়। রাফিউলসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। নিহত অন্য দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হয়নি।
রাফিউলের সহপাঠী মো. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, “ভূমিকম্পের সময় মেসেঞ্জারে খবর আসে—আমাদেরই সহপাঠী গুরুতর আহত হয়েছে। পরে নিশ্চিত হই, রাফিউল আর বেঁচে নেই।”
ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন মজুমদার জানান, রাফিউল নিয়মিত শিক্ষার্থী ছিলেন এবং তার রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো তথ্য নেই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

