গ্যাসের দাবিতে সিএনজি চালকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ত্রিশালে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাকচর রোডের মাথায় গাড়ি থামিয়ে রাস্তা অবরোধ করেন তারা।
অবরোধের কারণে মহাসড়কের পূর্বপাশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আকস্মিক এই অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বিক্ষুব্ধ সিএনজি চালকরা জানান, সিএনজিতে নামমাত্র গ্যাস ঢুকছে। একবার গ্যাস নেওয়ার পর মাত্র এক থেকে দুটি ট্রিপ দিলেই তা শেষ হয়ে যায়। অথচ পুনরায় গ্যাস নেওয়ার জন্য তাদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। এই ভোগান্তি দূর করে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতেই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) তালেব জানান, খবর পেয়ে তিনি এবং ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সাইফুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে যান। চালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে আধা ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

তারেক রহমানের হাতে গণতন্ত্র–উন্নয়নের দায়িত্ব দিয়েছেন বেগম জিয়া: আমীর খসরু

স্বামী জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বেগম জিয়া

বেগম জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার জানাজা, স্বামীর পাশেই সমাহিত হবেন বেগম জিয়া

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম: শেখ হাসিনা

