শেরপুরে চৈতি ও প্রান্ত দধি ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি এবং সংরক্ষণের দায়ে দুটি নামী প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ঘোষপাড়া এলাকায় উপজেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।
দণ্ডিত প্রতিষ্ঠান দুটি হলো, ঘোষপাড়ার চৈতি দধি ভান্ডার ও প্রান্ত দধি ভান্ডার। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, পরিদর্শনের সময় কারখানা দুটিতে চরম স্বাস্থ্যবিধি লঙ্ঘনের চিত্র দেখা গেছে। দই ও অন্যান্য খাদ্যপণ্যের ওপর ময়লা কাপড় রাখা ছিল এবং কারখানার বাথরুমে তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়। এছাড়া বিক্রির জন্য বাসি দই সংরক্ষণ এবং খোলা অবস্থায় মিষ্টি ফেলে রাখার প্রমাণ মেলে। এছাড়াও কারখানার ভেতরেই শ্রমিকদের গোসল করার ব্যবস্থা থাকায় খাদ্যের মান নিয়ে প্রশ্ন ওঠে।

অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা বেগমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে দিনেদুপুরে মাইক্রোবাসে স্কুলছাত্রী অপহরণ

শেরপুরে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে ১০ সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে আন্ডারপাসে অবৈধ দোকান উচ্ছেদ করে সৌন্দর্যবর্ধন

শেরপুরে মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেরপুরে অযত্ন আর চুরিতে বেহাল দুই কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

বগুড়ায় ‘গ্রীন এগ্রো ফুড’কে দেড় লাখ টাকা জরিমানা

শেরপুরে ফুটওভার ব্রিজের সৌন্দর্যবর্ধনে ইয়ামাহা রাইডার্স ক্লাবের বৃক্ষরোপণ

শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার ১

