শেরপুরে মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ গেল হোটেল কর্মীর

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির অজ্ঞাত একটি ট্রাকের চাপায় মো. রাজু আহম্মেদ (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নাবিল হাইওয়ে হোটেলের দক্ষিণ পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু আহম্মেদ উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের কদিমহাঁসড়া গ্রামের স্বপন প্রামাণিকের ছেলে। তিনি নাবিল হাইওয়ে হোটেলেই কর্মরত ছিলেন। সহকর্মীরা জানান, রোববার তাঁর সাপ্তাহিক ছুটির দিন ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজু মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হচ্ছিলেন। এমন সময় একটি দ্রুতগামী অজ্ঞাত ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এরপর পেছন থেকে আসা আরও কয়েকটি যানবাহন তাঁর মরদেহের ওপর দিয়ে চলে গেলে শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। মরদেহের অবস্থা বিকৃত হওয়ায় প্রথমে তাঁর পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল। পরে খবর পেয়ে একই হোটেলে কর্মরত তাঁর ছোট ভাই হৃদয় আহম্মেদ ঘটনাস্থলে এসে রাজুর মরদেহ শনাক্ত করেন।

শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট ফয়সাল আহম্মেদ জানান, নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত এবং চালককে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে দিনেদুপুরে মাইক্রোবাসে স্কুলছাত্রী অপহরণ

শেরপুরে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে ১০ সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে আন্ডারপাসে অবৈধ দোকান উচ্ছেদ করে সৌন্দর্যবর্ধন

শেরপুরে মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেরপুরে অযত্ন আর চুরিতে বেহাল দুই কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

বগুড়ায় ‘গ্রীন এগ্রো ফুড’কে দেড় লাখ টাকা জরিমানা

শেরপুরে ফুটওভার ব্রিজের সৌন্দর্যবর্ধনে ইয়ামাহা রাইডার্স ক্লাবের বৃক্ষরোপণ

শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার ১

