শেরপুরে পাখির বাসা ও ছানা নষ্টের মামলায় আজাহার গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে রামনগর গ্রামে গাছ কেটে পাখির বাসা, ডিম ও ছানা ধ্বংস করার মামলায় অভিযুক্ত আজাহার আলীকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আজাহার বাড়ির দেয়াল টপকে পাশের জঙ্গলে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ ধাওয়া করে জঙ্গল থেকে তাঁকে আটক করতে সক্ষম হয়। আজ শনিবার (১৫ আগস্ট) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আজাহার আলী তাঁর ব্যক্তিগত মালিকানাধীন জমির জলপাই ও পিতরাজের সাতটি বড় গাছ কেটে ফেলেন। ওই গাছগুলোতে কয়েকশ পরিযায়ী শামুকখোল পাখির বসবাস ছিল। গাছ কাটার ফলে পাখির বাসাগুলো মাটিতে পড়ে বিপুল পরিমাণ ডিম নষ্ট হয় এবং অসংখ্য ছানা মারা যায়। এই ঘটনায় বন বিভাগের শেরপুর রেঞ্জ কর্মকর্তা মো. সালাহ উদ্দিন পারভেজ বাদী হয়ে গত মঙ্গলবার রাতে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, "তদন্তে গাছ কেটে পাখির বাসা ও ডিম নষ্ট করার ঘটনার সত্যতা পাওয়া গেছে। আমরা ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি।"
স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘পরিবেশ প্রতিরক্ষা সংস্থা’র সভাপতি সোহাগ রায় জানান, রামনগর গ্রামে ২০১৪ সাল থেকে পরিযায়ী শামুকখোলসহ বিভিন্ন প্রজাতির পাখি বসবাস করে আসছে। এ কারণে এলাকাটি সবার কাছে ‘পাখি কলোনি’ নামে পরিচিত। গত ৮ আগস্ট গাছ কাটার ওই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হলে এরই প্রেক্ষিতে বন বিভাগ ও প্রশাসন আইনি পদক্ষেপ গ্রহণ করে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে দিনেদুপুরে মাইক্রোবাসে স্কুলছাত্রী অপহরণ

শেরপুরে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে ১০ সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে আন্ডারপাসে অবৈধ দোকান উচ্ছেদ করে সৌন্দর্যবর্ধন

শেরপুরে মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেরপুরে অযত্ন আর চুরিতে বেহাল দুই কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

বগুড়ায় ‘গ্রীন এগ্রো ফুড’কে দেড় লাখ টাকা জরিমানা

শেরপুরে ফুটওভার ব্রিজের সৌন্দর্যবর্ধনে ইয়ামাহা রাইডার্স ক্লাবের বৃক্ষরোপণ

শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার ১

