শেরপুরে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

বগুড়ার শেরপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ৫'শ কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কুসুম্বী ইউনিয়নের মালিহাটা সরকার বাজারে মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজের নিজস্ব অর্থায়নে এই কর্মসূচি পালন করা হয়।
চারা বিতরণকালে মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম আব্দুল ওহাব সরকার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। কৃষকদের পুষ্টির চাহিদা পূরণ এবং ভবিষ্যতে তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতেই ব্যক্তিগত উদ্যোগে এই চারা বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়ছে। তিনি প্রতিটি চারা সঠিকভাবে রোপণ ও পরিচর্যা করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।
আয়োজকরা জানান, কৃষকদের বাড়ির আঙিনা ও পতিত জমিতে ফলজ ও ঔষধি গাছ রোপণে উৎসাহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এতে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ উন্নত হবে, অন্যদিকে গ্রামীণ জনপদে জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে।

বিনামূল্যে গাছের চারা পেয়ে স্থানীয় কৃষকরা বাড়ির আঙিনা ও জমির আইলে এসব চারা রোপণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

শেরপুরে সংসার ভাঙার জেরে কলেজছাত্রের আত্মহত্যা

টোলের প্রতিবাদ করায় শেরপুরে যাত্রীর মাথা ফাটাল আদায়কারীরা

শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি

গণতন্ত্রে সফলতার পাশাপাশি ব্যর্থতার আত্মসমালোচনাও থাকতে হবে: জিএম সিরাজ

শেরপুরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

শেরপুরে অচল ট্রাক মেরামতের সময় দুই মিস্ত্রি নিহত

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

