‘শুবলি-বোয়ালকান্দি খাল খননের দাবি’
শেরপুরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক

বগুড়ার শেরপুরে পানিনিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় জলাবদ্ধতায় তলিয়ে আছে শত শত একর আবাদি জমি। উপজেলার খানপুর ইউনিয়নের শুবলি সিঙ্গাইর বিল থেকে আধবিলা হয়ে বোয়ালকান্দি ব্রিজ পর্যন্ত দীর্ঘ খালটি খনন না করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে সময়মতো চাষাবাদ করতে না পেরে প্রতি বছর লোকসান গুনছেন স্থানীয় কৃষকরা।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় এই খাল দিয়ে বিলের বৃষ্টির পানি সহজেই নদীতে নেমে যেত। কিন্তু বছরের পর বছর পলি জমে ভরাট হওয়া এবং কোথাও কোথাও দখল হয়ে যাওয়ায় বর্তমানে পানি চলাচলের পথ প্রায় বন্ধ। সামান্য বৃষ্টিতেই বিল ও আশপাশের ফসলি জমিতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়।
শুবলী গ্রামের কৃষক মো. শাহ আলম ও আব্দুর রাজ্জাক আক্ষেপ করে বলেন, “বৃষ্টি হলেই জমিতে হাঁটু পানি জমে যায়। পানি বের হওয়ার কোনো পথ নেই। এতে ধান ও সবজিসহ আমাদের সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে। অনেক জমি অনাবাদি ফেলে রাখতে হচ্ছে। দ্রুত খালটি খনন করা না হলে আমাদের বাঁচার পথ থাকবে না।”
এ বিষয়ে শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার বলেন, “জলাবদ্ধতার কারণে ওই এলাকায় কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। খালটি খনন করা হলে কৃষকরা সময়মতো চাষাবাদ করতে পারবেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা কৃষি অফিস বা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করলে আমরা দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু বলেন, “এলাকাবাসীর দাবির বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। দ্রুত সময়ের মধ্যে খালের অবস্থা যাচাই করে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে খননের উদ্যোগ নেওয়া হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে প্রশাসনের হস্তক্ষেপে ৬ মাস পর খুলল প্রাথমিক বিদ্যালয়ের পথ

শেরপুরে স্কুলছাত্র জামিল হত্যা মামলার প্রধান আসামি শাকিল গ্রেফতার

শেরপুরে বিস্ফোরক মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে অপপ্রচারের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

শেরপুরে ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ৬০ মণ মাছ নিধন

শেরপুরে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় হেলপারসহ নিহত ২

বিভ্রান্তি দূর করতে সংবাদ সম্মেলন করলেন বিএনপি নেতা মালেক

শেরপুরে ৫ গ্রামের কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

