শেরপুরে কাদের সুফিয়া অটিস্টিক বিদ্যালয়ে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ

বগুড়ার শেরপুরে কাদের সুফিয়া অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে এই পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করা হয়।
শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান টুলু ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাঈম হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের থেরাপিস্ট বিপ্লব হোসেন, সহকারী শিক্ষক নাজমুল হুদা, শিক্ষক মুমতাহিনাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ১৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর হাতে পুষ্টিকর খাবার ও বিভিন্ন ফলজ-বনজ গাছের চারা তুলে দেন অতিথিরা। পরে বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে দিনেদুপুরে মাইক্রোবাসে স্কুলছাত্রী অপহরণ

শেরপুরে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে ১০ সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে আন্ডারপাসে অবৈধ দোকান উচ্ছেদ করে সৌন্দর্যবর্ধন

শেরপুরে মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেরপুরে অযত্ন আর চুরিতে বেহাল দুই কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

বগুড়ায় ‘গ্রীন এগ্রো ফুড’কে দেড় লাখ টাকা জরিমানা

শেরপুরে ফুটওভার ব্রিজের সৌন্দর্যবর্ধনে ইয়ামাহা রাইডার্স ক্লাবের বৃক্ষরোপণ

শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার ১

